'তোমাকে আজ সিক দেখাচ্ছে।'
'কেন বলুন তো?'
'তা তো জানি না,' ভিজিলেন্সের ফাইলটা নিয়ে বড়সাহেবের ঘরের দিকে ওঠার উপক্রম করে সান্যালদা হাসলেন। রানার মনে হল, ওঁর কি আর একটা দাঁত পড়ল, নাকি...
তা কোথা থেকে উড়ে এসে ঠোঁটের এমন একটা ঠোক্কর মেরেই তো সঙ্গে সঙ্গে ডানা খুলতে দেওয়া যায় না, রানা তাই তাড়াতাড়ি কথা বাড়াল, 'কই সে রকম কিছু তো ফিল করছি না সান্যালদা, এক সেই পেটের ব্যথাটা-' 'না-না। সে তো জানি।'