আমি কাঁদতেও পারিনা পাথর হৃদয় — কাজল কান্তি পাল — গ্রন্থকুটির
গান নং-১
যারা রক্ত দিয়ে এনে দিলে বিজয় নিশান।
ভুলবনা ভুলবনা ভুলবনা চির দিন গেয়ে যাব তোমাদের জয় গান।।
আমাদের দেশটা ছিল পরাধীন যুদ্ধ করে করলো স্বাধীন অন্যায় অত্যাচারের গোলামির জিঞ্জির ভেঙ করলে খান খান ভুলবনা ভুলবনা ভুলবনা চির দিন গেয়ে যাব তোমাদের জয় গান।।
আমাদের দেশটা ছিল পদানত তোমরা করেছ শির চির উন্নত লাঞ্চনা বঞ্চনা শোষণ যন্ত্রণার করলে চিরতরে অবসান ভুলবনা ভুলবনা ভুলবনা চির দিন গেয়ে যাব তোমাদের জয় গান।।
এই দেশটা ছিল কারাগার তোমরা দিলে মুক্তি সবার শহিদ মিনারে স্মৃতি সৌধে আছো তোমরা হয়ে অম্মান ভুলবনা ভুলবনা ভুলবনা চির দিন গেয়ে যাব তোমাদের জয় গান।।
আমি কাঁদতেও পারিনা পাথর হৃদয়