আজকের শিশুদের জীবন অন্য যে কোনাে সময়ের চেয়ে জটিল। কেননা, এ সময়ে তারা যে সমস্যাগুলাের মুখােমুখি হচ্ছে, অতীতে সেগুলাে খুব একটা ছিল না; আর থাকলেও এত প্রকট আর ভয়ংকরভাবে তাে নয়ই। বর্তমান সমাজের শিশুদের এই শারীরিক ও মনস্তাত্ত্বিক নিপীড়নের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছেন শিক্ষক ও শিশু-সাহিত্যিক সঙ্গীতা ইমাম। ইংরেজি বা অন্যান্য ভাষায় Good Touch, Bad Touch সংক্রান্ত নানা ধরনের বই থাকলেও, বাংলা ভাষায় এ বিষয়ে বই অপ্রতুল। এ ভাবনা থেকেই সঙ্গীতা ইমাম ২০২০ সালে লিখেছিলেন স্পর্শের রকমফের বইটি। শিশু-কিশাের, তাঁদের অভিভাবক ও শিক্ষকদের মাঝে বিপুলভাবে সমাদৃত এই বইটির ধারাবাহিকতাতেই প্রকাশিত হলাে অনাকাঙ্ক্ষিত স্পর্শ বইটি। বয়স বিবেচনায় এই বইটিতে বয়ঃসন্ধিকালের শিশু-কিশােরদের শারীরিক ও মানসিক নিপীড়ন এবং তার প্রতিকারের ভাবনাগুলাে ঠাই পেয়েছে গল্পের আকারে।। অনাকাঙ্ক্ষিত স্পর্শ কেবল যে শিশু-কিশােরদের পাঠ্য, তা-ই নয়; অভিভাবকদের জন্যও এই বইটি জরুরি। কারণ, যে কোনাে সমস্যা মােকাবেলায় একজন মানুষের পাশে তার পরিবারই সবচেয়ে বড়াে আশ্রয়।
| বইয়ের নাম | অনাকাঙ্ক্ষিত স্পর্শ |
| লেখক | সঙ্গীতা ইমাম |
| প্রকাশনী | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| ভাষা | বাংলা |
| বিভাগ | বয়স যখন ১২-১৭: রেফারেন্স ও আত্ম-উন্নয়নমূলক বই |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।