তুলিবুলি ছিল খুব ভালো আঁকিয়ে। সে সব সময় পোশাকের ওপর এক ধরনের লম্বা জোব্বা পরত । তুলিবুলি যখন তোর জোব্বা পরে লম্বা লম্বা চুলসমেত মাথাটা পেছনে হেলিয়ে রঙতুলি হাতে ইজেলের সামনে দাঁড়াত তখন তাকে যা দেখতে হত। যে কেউ তাকে দেখামাত্রই বলবে যে তার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন খাঁটি আঁকিয়ে ।