Featured Categories
Similar Books
দুপুর রোদে ঝলসে যাচ্ছে এখলাসপুর বাজার। এই কাঠফাটা রোদে বাজারের ঠিক মাঝখানে কেটলি মাজছে ছেলেটা। উদাস ভাব কাজে। কপালে ঘাম নেই। তবু একটু পরপর বাঁ হাতের পিঠ দিয়ে কপালের ঘাম মোছে। হাতের পিঠ থেকে কালি লেগে যায় কপালে। সেদিকে খেয়াল নেই।