আঙ্কল টমস্ কেবিন হ্যারিয়েট বিচার স্টো লিখিত কালজয়ী উপন্যাস।
আঙ্কেল টম দীর্ঘকাল থেকে নিপীড়িত কৃষ্ণাঙ্গ দাস যাকে কেন্দ্র করে গল্পের অন্যান্য চরিত্রগুলো বিকশিত হয়েছে। এই অনুভূতিসম্পন্ন উপন্যাসটি দাসপ্রথার বাস্তবতার চিত্র তুলে ধরে।
আঙ্কল টমস কেবিন ১৯ শতকের সর্বচ্চ বিক্রিত উপন্যাস। ১৮৫০ সালে দাসপ্রথা বিলুপ্তিতে এই বই-এর ভূমিকা গুরুত্বপূর্ণ মনে করা হয়। আটটি মূদ্রণ যন্ত্র একাধারে কাজ করেও এই বইয়ের চাহিদা মেটাতে ব্যার্থ হয়েছিলো। এই বইয়ের প্রভাব এতই গুরুত্বপূর্ণ মনে করা হয় যে, আব্রাহাম লিঙ্কন স্টো-এর সাথে দেখা করে বলেছিলেন, 'তাইলে এই সে নারী যে এই মহান যুদ্ধ শুরু করেছিলো।'
কালো নাগরিকদের দাস হিসেবে ব্যবহারের বিরুদ্ধে তীব্র জনমত গড়ে ভোলে এ গ্রন্থটি।
উত্তর ও দক্ষিণ আমেরিকাকে বিভক্ত করার এবং গৃহযুদ্ধ সৃষ্টির অন্যতম কারণ হিসেবে মনে করা হয়। একটি বই যে দাবানলের স্ফুলিঙ্গ জ্বালাতে পারে এর আগে সেটা ছিল অজানা। আর্থ-রাজনীতির নানা ঘটনাক্রমে প্রামাণ্য দলিল এ বই। আমেরিকার অন্তর্ভেদী দ্বন্দ্ব-সংঘাত ও সংকটের ইতিবৃত্ত জানতে পারা যাবে এই বইটিতে।