বান্দরবানের পাহাড়ঘেরা এক ছোট্ট নিভৃত পাড়ায় ঘটে চলেছে অদ্ভুত সব ঘটনা। পাড়ার মানুষ এর সাথে জড়িত কিনা সেটা বুঝতে হলে ঢুকতে হবে সেখানে। এদিকে শহর থেকে অপরহন হচ্ছে বাচ্চা। এর সাথে কারা জড়িত?
বাবার হত্যার প্রতিশোধ নিতে নিজেকে তৈরি করছে এক যুবক। কিন্তু প্রতিশোধের পথে পা বাড়িয়ে কি সে জড়িয়ে পড়ছে কোন অভিশাপে-নাকি অভিশাপই তাকে তাড়া করছে?
এক মফঃস্বলের বাচ্চারা বুঝতে পারে তাদের এলাকা থেকে কুকুর বিড়াল নিখোঁজ হচ্ছে। কে নিখোঁজ করছে বা জিজ্ঞেস করতে পারেন কি নিখোঁজ করছে। সেই নিখোঁজের খবর যারা জানে তারা এসে উপস্থিত হল এই মফঃস্বলে। কিন্তু তখনো তারা জানে না সামনে আসলে কি অপেক্ষা করছে?
হঠাৎ এক রাতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হল এক যুবক। তাকে খুঁজতে খুঁজতে এক হয়ে যায় সবাই। বের করে ফেলে যুবক কোথায় আঁটকে আছে। কিন্তু তারা জানে না দরজার ওপাশে কি আছে।
তিনটি ভিন্ন গল্প এসে মিশে যায় এক বিন্দুতে-যেখানে মিলেমিশে আছে মিথ, অতিপ্রাকৃত শক্তি আর আধুনিক অপরাধ। কিন্তু শেষ প্রশ্নটা রয়ে যায়-আসল ভয়টা কোথায়? পাহাড়ের আঁধারে, মানুষের ভেতর, না কি হাজার বছরের পুরনো কোনো ইতিহাসে, যার খেলায় আমরা শুধু গুটি?
এখানে সাহসই একমাত্র অস্ত্র। যে ভয় আঁধারে লুকিয়ে আছে, সে হয়তো তোমারই অপেক্ষায়।