বইটির প্রথম ফ্ল্যাপ থেকে
আনু এখন আনন্দপুরে। আনন্দপুরে আছে রুপালি নদী। সবুজ মাঠ। নীল পাহাড়ের সারি। আকাশে শাদা মেঘদল। নানান রঙের ফরিঙ। বাহারি ফুল। আর...
আনন্দপুরে ঢুকেই ভাবুক আনু ভাবনায় পড়ে গেছে। কতো হাজারো প্রশ্ন এসে উকি দিচ্ছে ছোট্ট আনুর মনে। ভাবতে ভাবতে আনু এখন মেঘ হয়ে দূর আকাশে ভেসে বেড়াচ্ছে। কিন্তু খুব বেশিক্ষণ মেঘ হয়ে ভেসে বেড়াতে পারলো না আনু। অসংখ্য পাখির কিচিরমিচির কলকাকলিতে আনুর ভাবনা বন্ধ হয়। আনু চেয়ে দেখে নানান রঙের নানান আকৃতির একঝাঁক পাখি তাকে ঘিরে গাছে গাছে বসে আছে। এরাই কি তবে সেই আনন্দপুরের পাখিরা!