পূর্ণিমা শুধু শুধু হা করে দেখলেই হয় না। এর মহত্বটা অনুভবের জন্য বিশেষ কিছু প্রস্তুতির প্রয়ােজন পড়ে। না হয় পূর্ণিমার জ্যোৎস্না যে কতাে গভীর এক বিষয় তার একাংশও হৃদয়ে উপলব্ধি করা যায় না। বিশেষত ভালাে করে গােসল সেরে নতুন কাপড়-মেয়েদের বেলায় শাড়ি বাধ্যতামূলক। ছেলেদের পাজামা পাঞ্জাবি। যতটা সম্ভব সাজগােজ করতে হবে। কংস ও নদী উভয়েই এই নিয়ম অনুযায়ী সেজে নিয়েছে। নদীকে চমৎকার দেখাচ্ছে শাড়িতে। শ্যাম্পু করা চুল, কানে, নাকে, হাতে স্থান পেয়েছে গহনা। চোখে কাজল, ঠোটে লিপস্টিক। সব মিলে নদীকে কল্পনার পরীর মতাে লাগছে। নদীকে যথেষ্ট উত্তেজিত মনে হচ্ছে। তার কারণ হয়তাে একটাই। সন্ধ্যাবেলায় বলা কংসের কথাগুলাে বারবার কানে আসছে। অদ্ভুত সেই কথাগুলাে আজ হবে আমাদের প্রেমের বাসর।
| বইয়ের নাম | অন্তরালে প্রেম |
| লেখক | মুহম্মদ ফয়সল আকন্দ |
| প্রকাশনী | বিভাস |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।