বিশ্ব এখন আন্তর্জাতিক সম্পর্কোন্নয়ন ও পররাষ্ট্রনীতির এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। একবিংশ শতাব্দীতে রােহিঙ্গা সংকট, বেক্সিট ইস্যুতে টানাপােড়েন, সৌদি সাম্রাজ্যে তরুণ রাজকুমার সালমানের প্রভাব প্রতিষ্ঠা, জিম্বাবুয়ের স্বৈরশাসক রবার্ট মুগাবের শাসনাবসান, ইসলামিক স্টেটের পতন ও সহিংস মধ্যপ্রাচ্য, কাতালােনিয়ার স্বাধীনতার প্রশ্নে আন্দোলন ও গণভােট, তরুণ কিমের নেতৃত্বে উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অভিলাষসহ নানা ঘটনায় মুখরিত গােটা বিশ্বব্যবস্থা। অগ্রসরমান আন্তর্জাতিক সম্পর্কের ধারা বিশ্লেষণ এবং পররাষ্ট্রনীতির গুরুত্ব অনুধাবনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব ও ইতিহাস অনুসন্ধানের প্রয়ােজনীয়তা অনুধাবন করে এই বইটি রচিত হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির প্রসঙ্গসূত্রে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সমকালীন বিশ্ব এবং তার প্রভাব অনুধাবনের দলিল হিসেবে বিবেচিত হবে এই বইটি।
| বইয়ের নাম | আন্তর্জাতিক সম্পর্ক মূলনীতি ও পররাষ্ট্রনীতি |
| লেখক | ড. সুলতান মাহমুদ |
| প্রকাশনী | আলেয়া বুক ডিপো |
| আইএসবিএন | 9789849230304 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 400 |
| সংস্করণ | 1st Published, 2019 |
| বিভাগ | Social & Political |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।