ইসলামী সভ্যতার পতন পরবর্তী বর্তমান দুনিয়া শোষণের লক্ষ্যে নির্দিষ্ট কাঠামোতে তৈরি। দুইশো বছরের উপনিবেশ সাম্রাজ্যবাদ, চিন্তার ময়দানে আধুনিকতা, পুঁজিবাদ ও সমাজতন্ত্র, গণতন্ত্র ও ভূখণ্ডভিত্তিক জাতীয়তাবাদ ইত্যাদি বৈশ্বিক পটভূমিতে নয়া শোষণের জন্ম দিয়েছে, যা প্রাকৃতিক নয়, বরং আরোপিত। আজকের বিশ্বকাঠামা এ আরোপিত প্রক্রিয়ারই ফলাফল। এ গ্রন্থে মূলত এ শোষণ ও আধিপত্যের ঐতিহাসিক সুলুক সন্ধান ও এর ঐতিহাসিক বিশ্লেষণকে সামনে রেখে দুনিয়াব্যাপী বিদ্যমান শোষণকাঠামো বিশ্লেষণ, বৈশ্বিক শোষণব্যবস্থার পন্থা ও পদ্ধতি, এক কথায় আজকের দুনিয়া কীভাবে পরিচালিত হচ্ছে এ নিয়ে আলাপ হাজির করা হয়েছে। সবশেষে গত শতাব্দীর মহান আলেম, চিন্তাবিদ মুজাহিদদের চিন্তা-পরিকল্পনার আলোকে এ শোষণ থেকে মুক্তির ইশতেহার তুলে ধরা হয়েছে। সর্বোপরি গ্রন্থটি যতটা না গবেষণামূলক, তার চেয়েও বেশি প্রশ্ন উদ্রেককারী নতুন চিন্তার সমাহার।
| বইয়ের নাম | আন্তর্জাতিক শোষণ ও মুক্তির পন্থা |
| লেখক | হাসান আল ফিরদাউস |
| প্রকাশনী | মক্তব প্রকাশন |
| আইএসবিএন | 9789849693505 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 143 |
| সংস্করণ | 1st |
| বিভাগ | International Politics |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।