আত্মানুসন্ধানী ব্যক্তিত্বের উদ্বোধন থেকেই ছোটগল্পের জন্ম। আমাদের সমাজে চারপাশের মানুষের জীবন যাত্রা, আধুনিক যুগযন্ত্রণা, মূল্যবোধের অবক্ষয়, রক্ষণশীল মানসিকতা ও পারিবারিক সম্পর্কের অবনতি প্রভৃতি তাঁর হৃদয়ে গভীরভাবে নাড়া নেয়। তিনি বিশ্বাস করেন- একমাত্র ভালোবাসাই পারে মানুষকে ভালো রাখতে, সুন্দর পৃথিবী গড়ে তুলতে। তাইতো তিনি গল্পে নিপুণভাবে উপস্থাপন করেছেন মানুষের মনের সুখ-দুঃখসহ অতি সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতি। জীবনে যত বিপর্যয়ই আসুক না কেন তা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়া, সমাজকে পথ দেখানো, পারিবারিক সুদৃঢ় বন্ধন নির্মাণ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন মানবীয় গুণাবলির বিকাশ প্রভৃতি বিষয় তিনি সুকৌশলে পাঠকদের মনে জাগিয়ে দিতে চান।
| বইয়ের নাম | অনুভবে ভালোবাসা |
| লেখক | সম্পা হোসেন |
| প্রকাশনী | ইত্যাদি গ্রন্থ প্রকাশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Contemporary Stories |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।