মানুষ এ পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী। কিন্তু মানুষের মধ্যে এমন কিছু ব্যাপার রয়েছে যার কোনো মানে খুঁজে পাওয়া যায় না। এমন কিছু ঘটনা দেখা যায় যার কোনো ব্যাখ্যা নেই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেছেন কিন্তু আমরা সবকিছু সবসময় বুঝি না। অনেক ঘটনার কোন কারণ খুঁজে পাই না। আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যার কোন মানে নেই। এ ধরনের কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে চলেছে যা আমরা কখনো কখনো বুঝতে পারি না। এ ধরনের অনেক গল্প আমরা অহরহ শুনে আসছি। অপার্থিবের সব ক’টি গল্পই আমাদের চারপাশের মানুষদের কাছ থেকে সংগ্রহ করা। লোকমুখে প্রচলিত। কিছু কিছু গল্প লেখকের নিজের জীবনে ঘটেছে। এক অর্থে সব গল্পই সত্য ঘটনা। কিছু কিছু গল্পে চমৎকার কিছু শিক্ষা আছে যা আমাদের জীবনে খুব জরুরি। তাই প্রতিটি গল্পই সহজ সরলভাবে বলার চেষ্টা করেছেন লেখক। হতে পারে অপ্রাকৃত গল্প কিন্তু সবই সত্যের পথে চলার গল্প। জীবনের প্রতিটি ক্ষেত্রেই নৈতিকতার মাপকাঠিতে এ গল্পগুলো হতে পারে প্রেরণাদায়ক।
| বইয়ের নাম | অপার্থিব |
| লেখক | নাজনীন শুভ্র |
| প্রকাশনী | প্রতিভা প্রকাশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Supernatural & Occult |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।