by আহমেদ ফারুক
'আপসহীন নেত্রী' শব্দটি শুধু একটি বিশেষণ নয়- এটি এক ধরনের অবস্থান, এক ধরনের মানসিক দৃঢ়তা, যা সহজে অর্জন করা যায় না। তাঁর রাজনৈতিক জীবনের নানা ঘটনায় এই দৃঢ়তার প্রতিফলন দেখা যায়- এমনটাই মনে করেন তাঁর অনুসারীরা। সেই উপলব্ধিই এই বইয়ের মূল সুর হয়ে উঠেছে। এই বই কোনো পক্ষ নেওয়ার প্রচেষ্টা নয়; আবার সম্পূর্ণ নিরপেক্ষ ইতিহাসচর্চাও নয়। এটি অনুভব, পর্যবেক্ষণ এবং বিশ্বাসের এক মিশ্র রূপ। আমি চেষ্টা করেছি একজন মানুষকে, তাঁর সময়কে এবং তাঁর প্রভাবকে যতটা সম্ভব আন্তরিকভাবে তুলে ধরতে।
'আপসহীন : মাদার অব ডেমোক্রেসী'- শিরোনামটি কেবল একটি নাম নয়; এটি একটি ধারণা, একটি প্রতীক, একটি দৃষ্টিভঙ্গি। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় সেই প্রতীকের ব্যাখ্যা খুঁজে পাওয়ার চেষ্টা থাকবে।
| বইয়ের নাম | আপসহীন: মাদার অব ডেমোক্রেসি |
| লেখক | আহমেদ ফারুক |
| প্রকাশনী | কলি প্রকাশনী |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।