নামাজ পড়া হচ্ছে, কিন্তু আমাদের জীবনে নামাজ ফলপ্রসু হচ্ছে না। তার জন্য মোটামোটি নিম্নোক্ত কারণগুলো বিশেষভাবে দায়ী।
১. নামাজের সুরা-কেরাত ও দোয়া-দুরুদ সঠিকভাবে উচ্চারণ না হওয়া।
২. নামাজের অত্যাবশ্যকীয় মাসআলা-মাসায়িল সম্পর্কে জ্ঞান না থাকা।
৩. নামাজের সময়ের প্রতি অবহেলা ও নামাজে খুশু খুযু না থাকা।
৪. নামাজের শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়ন না করা।
উক্ত কারণসমূহ থেকে নামাজের অত্যাবশ্যকীয় মাসআলা-মাসায়িল সম্পর্কে এই পুস্তিকা। যার মূল লেখক আমার উস্তাযে মুহতারাম, উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি, আল্লামা হাবিবুর রহমান খায়রাবাদী দা. বা.। ঈসায়ি সন ২০০৫, অধম তখন মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দে অধ্যয়নরত। সর্বপ্রথম যখন এই পুস্তিকা নজরে পড়ে সাথে সাথে তা ক্রয় করে পড়তে শুরু করলাম। মনে হলো যেন হারানো মানিকের সন্ধান পেয়েছি। দীর্ঘদিন যাবত আমি একেই খুঁজে বেড়াচ্ছিলাম। কারণ আমি ছিলাম এর ভুক্তভোগি।