বিয়ের আগে সরলা নারী ভাবেÑ আহ্ বিয়েতে কত সুখ! কিন্তু বিয়ের পর? একেক নারীর জীবনে ঘটে একেক ঘটনা। খুব কাছে থেকে দেখা গল্প তো নয় যেন বাস্তব ঘটনা। ভালবাসা দিয়ে ভালবাসা না পেয়ে যখন এসিডের বোতল হাতে নেয় উন্মাদ যুবক, তখনই লেখক এসে দাঁড়ায় তার বুক বরাবর। ধনী ব্যক্তির অহংকারী কুৎসিত কন্যা পরাজিত হয় দরিদ্র সুন্দরী সখির কাছে। ভার্সিটি পড়–য়া যুবক ছুটি কাটাতে যায় গ্রামের বাড়ি, মুখোমুখি হয় বিচিত্র বিড়ম্বনার। নষ্ট নেতার মুখোশ খুলে গেলে কর্মীর হয় বোধোদয়। ভ্রমণসঙ্গী খুঁজতে গিয়ে দিশেহারা এক বিদেশ ফেরৎ যুবক। রাজা আপোফিস স্বপ্ন দেখেন। কঠিন স্বপ্ন। সে স্বপ্নের ব্যাখ্যা পান কারাগারে বন্দী হযরত ইউসুফ (আঃ) এর কাছে। ইসলামী ঐতিহ্য রূপায়ণ এবং গ্রাম ও নগরের আকর্ষণীয় ঘটনাসহ নারী জীবনের নানা চাপা দুঃখ চিত্রিত হয়েছে এখানে। নারীর অধিকার নিয়ে অনেক কথা বলেছেন এ লেখক। এতো গেল বিষয়, মনে হবে সাদামাটা, কিন্তু রচনা শৈলী? বলা যায় বিমুগ্ধ হওয়ার মত। স্টাইল থেকে স্টাইলে পরিভ্রমণ আহসান সাইয়েদের পুরনো অভ্যাসÑ সে আমাদের জানা। তিনি নিজেই ভাঙেন নিজের শৈলী। এ বইয়ের কোন কোন গল্পেও তিনি ভেঙে দিয়েছেন বাংলা ছোটগল্পের প্রচলিত রচনারীতি। সত্যিই এ এক প্রশংসনীয় শক্তি।
| বইয়ের নাম | আপোফিসের স্বপ্ন |
| লেখক | ড. আহসান সাইয়েদ |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 64 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Contemporary Stories |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।