১৯৭১ সালের ২৬ মার্চ কীভাবে এবং কী পরিস্থিতিতে ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ প্রতিষ্ঠিত হয়েছিল, এ নিয়ে রয়েছে নানা ভাষ্য। ওই বেতারকেন্দ্রের সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, বিষয়টি তাঁদের জবানিতে শোনাই সংগত। ১৯৭২ সালে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয়। মূলত এটাই ছিল এ সম্পর্কে তাঁদের প্রথম বিবৃত ভাষ্য। তখন তথ্যমাধ্যমের ৩০ জনের জবানবন্দি রেকর্ড করা হয়। তাঁদের মধ্যে কালুরঘাট বেতার সম্প্রচার কেন্দ্রের সঙ্গে যুক্ত এমন ছয়জনের জবানবন্দিই এ বইয়ে সংকলিত হয়েছে। সেই সঙ্গে উল্লেখ রয়েছে ওই বেতারকেন্দ্র প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত নানা রাজনৈতিক ব্যক্তিত্বের স্মৃতিচারণার অংশবিশেষ। মুক্তিযুদ্ধের এক প্রামাণ্য দলিল হিসেবেই বিবেচিত হবে এ বই।
| বইয়ের নাম | অরণ্য বেতার |
| লেখক | সৈয়দ আবুল মকসুদ |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| ভাষা | বাংলা |
| বিভাগ | মুক্তিযুদ্ধের ইতিহাস: গবেষণা ও প্রবন্ধ |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।