আরবি প্রথম ও দ্বিতীয় পত্র টেস্ট পেপারস মেইড ইজি: প্রশ্নপত্র খণ্ডের বৈশিষ্ট্যশীর্ষস্থানীয় মাদরাসাসমূহের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্রদেশের শীর্ষস্থানীয় মাদরাসাসমূহের ২০২৪ সালের দাখিল নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে সেরা মানের প্রশ্নপত্র এখানে দেওয়া হয়েছে। এ প্রশ্নপত্রগুলোর অনুশীলন তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুপার সাজেশন: পরীক্ষা ২০২৫দাখিল আরবি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়সমূহের সাজেশন বোর্ড পরীক্ষক ও বিষয় বিশেষজ্ঞ শিক্ষক কর্তৃক প্রণীত। এটির যথাযথ অনুসরণ তোমাদের শতভাগ সাফল্য নিশ্চিত করবে।টপ গ্রেড প্রশ্নের সাজেশননির্বাচনি পরীক্ষার প্রতিটি মাদরাসার প্রশ্নপত্রে সেরা মানের প্রশ্নগুলো স্টার (★) চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞ শিক্ষকমণ্ডলী সমন্বয়ে গঠিত একটি প্যানেল প্রশ্নপত্রগুলো বিশ্লেষণ করে টপ গ্রেড প্রশ্নগুলো বাছাই করেছেন তোমাদের সাজেশন হিসেবে।সুপার সাজেশনবর্ণনামূলক ও সংক্ষিপ্ত প্রশ্নের ধরনভিত্তিক সাজেশন ছাড়াও রয়েছে সংক্ষিপ্ত আকারে সুপার সাজেশন। বিগত বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন ও নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করেই তৈরি করা হয়েছে সুপার সাজেশনটি।বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রপরীক্ষা প্রস্তুতির জন্য মাদরাসা শিক্ষাবোর্ড প্রণীত বিগত সালের দাখিল পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এখান থেকে তুমি বোর্ড পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। এ প্রশ্নের ধরনকে মাথায় রেখেই তোমাদের জন্য দেওয়া হয়েছে সাজেশন অংশটি।এক্সক্লুসিভ মডেল টেস্টবিভিন্ন সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং নির্বাচনি পরীক্ষার টপ গ্রেড প্রশ্নের সমন্বয়ে এক্সক্লুসিভ মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছে। ঘড়ি ধরে প্রতিটি মডেল টেস্ট দেওয়ার পর তোমরা মেইড ইজি উত্তরপত্র বই থেকে উত্তর মিলিয়ে নেবে। মডেল টেস্টের অনুশীলন তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে পরিপূর্ণ করবে।আরবি প্রথম ও দ্বিতীয় পত্র টেস্ট পেপারস মেইড ইজি: উত্তরপত্র খণ্ডের বৈশিষ্ট্যপ্রশ্নপত্রভিত্তিক পরীক্ষা প্রস্তুতি২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য মাদ্রাসা শিক্ষাবোর্ড প্রদত্ত সিলেবাসের আলোকে নির্ধারিত প্রশ্নকাঠামো অনুযায়ী নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়েছে প্রশ্নপত্র খন্ডে। আর উত্তরপত্র খণ্ডে রয়েছে সকল প্রশ্নপত্রের উত্তর। বিশেষজ্ঞ শিক্ষক প্যানেল কর্তৃক বাছাইকৃত এসব প্রশ্নের উত্তর অনুশীলন করলেই সম্পন্ন হবে তোমাদের পরীক্ষা প্রস্তুতি।বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরপরীক্ষা-প্রস্তুতির জন্য মাদ্রসা শিক্ষাবোর্ড প্রণীত ২০২৪ সালসহ বিভিন্ন সালের দাখিল পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরসমূহ এখানে দেওয়া হয়েছে। এ অংশের অনুশীলন তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে করবে আরও গতিময়।শীর্ষস্থানীয় মাদরাসার নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরসারা দেশের শীর্ষস্থানীয় ১০০ টি মাদরাসার ২০২৪ সালের দাখিল নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বাছাই করেটপ গ্রেড প্রশ্নপত্রের উত্তর প্রশ্নকাঠামো অনুযায়ী সাজিয়ে দেওয়া হয়েছে এ অংশে। এসব প্রশ্নের অনুশীলন তোমাদের পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতিতে সাহায্য করবে।এক্সক্লুসিভ মডেল টেস্টের উত্তরঘরে বসে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাইয়ের জন্য পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং নির্বাচনি পরীক্ষার টপ গ্রেড প্রশ্ন দিয়ে তৈরি এক্সক্লুসিভ মডেল প্রশ্নপত্রের উত্তর দেওয়া হয়েছে। তোমরা নিজে নিজে প্রতিটি মডেল টেস্ট দেওয়ার পর বইটিতে প্রদত্ত উত্তরমালা দেখে মিলিয়ে নেবে।