“আরব্য রজনী" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
ছােটবেলা থেকেই আমরা বড়দের কাছে শুনে এসেছ বিভিন্ন রূপকথার গল্প। যার মধ্যে রয়েছে আরব্য রজনীর যেসব গল্প- আলীবাবা ও চল্লিশজন দস্যু, আলাদীনের আশ্চর্য প্রদীপ, দৈত্য দানব, উড়ন্ত ঘােড়া, পশুপাখির কথা বলা এমন আরও কত গল্প। আনন্দে শিরত হয়ে উঠ আমরা। শুধু ছােটবেলাতেই নয় আজও হাতের কাছে এমন রূপকথার বই পেলে আমরা অনেকেই পড়তে শুরু করে দেই। মনে হয় চলে যাই সেই ছােটবেলাতে। ছােটদের পাশাপাশি বড়দের কাছেও কিন্তু এসব গল্প কম কৌতুহল ও আনন্দের নয়।