বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
সখি সাধারণ পরিবারের মেয়ে। তার বাবা বিদেশে গিয়ে আর ফেরেন নি। বাবাহীন জীবন মেনে নিতে কষ্ট হলেও তারা কিন্তু জীবনযুদ্ধে জয়ী হয়ে এখন একটা সচ্ছল জীবন যাপন করছে। বিয়ের আট বছর পরে কী ভাবে যেন সামান্য পরিচয় থেকে সখি জড়িয়ে পড়ে আরেক পুরুষের সঙ্গে। সখি সেই প্রেমের মধ্যে দিয়ে নিজেকে খোঁজে। সেই খোঁজার পথে সে আরও অনেকের সঙ্গে প্রেম করতে থাকে। এক সময়ে সে বাবাকে খুঁজে পায়, দেখা করে দার্জিলিংয়ে। বাবার অন্তর্ধানের রহস্য উন্মোচিত হলে বাবার প্রতি তার ভালোবাসা নতুন বেগ পায়-বাবা যে তার জীবনে একটা বিশাল স্থান অধিকার করে আছে সেটা সে শেষে বুঝতে পারে। এরপর সে সত্যিই তার আরেক সত্তাকে সে খুঁজে পায়।
এই অনবদ্য জীবনকাহিনীর মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে বিশ্বে নরনারীর সম্পর্কের গতিধারায় অপরিসীম পরিবর্তন। একাধিক প্রণয় সম্পর্ক আদিকাল থেকে মানব সমাজে চলে আসছে বিভিন্ন নামে, যেমন পরকীয়া প্রেম, বা বিবাহ-বহির্ভুত যৌন সম্পর্ক, বা বহুগামিত্ব। বর্তমানে ইংরেজি পলিঅ্যামোরাস রিলেশানস (Polyamorous Relations) বা পলিয়ামিক (Polyamic) শব্দচয়ন একই বিষয় বোঝায় তবে এই শব্দচয়নে বিষয়টির নেতিবাচক দিকটিকে অগ্রাহ্য ও অমান্য করে সেটাকে স্বীকৃতি দেয়। বর্তমান সময়ে নরনারীর জীবনযাত্রায় এটা একটি প্রচলিত ও গৃহীত বাস্তবতা।
আরেক সত্তা বাংলা সাহিত্যে সম্ভবত পলিঅ্যামোরাস সম্পর্কের ওপর প্রথম ও একটি প্রচণ্ড আঘাত হানা ব্যতিক্রমী উপন্যাস।