`আরিনার সাথে কথোপকথন’ বাবা-মেয়ের মধুর আলাপচারিতা। দুই বোন,অহনা পাড়ি দিচ্ছে কৈশোর আর আরিনা শৈশব । এই পাড়ি দিতে গিয়ে যে পর্যবেক্ষণ,প্রতীতি ওদের আন্দোলিত করে সেসব নিয়ে বাবার সাথে কথা হয়,গল্প হয় । বাবা-মেয়ের কথোপকথনে উঠে আসে প্রকৃতি-তরুলতা,চারপাশের মানুষ,পড়াশোনা-স্কুল-বন্ধু,মুক্তিযুদ্ধ-দেশ,পার্থিব-অপার্থিব জীবন আরও কত কিছু। ছোট মনের বিচিত্র সব ভাবনার কথা বলে শেষ করা যাবে না,যা বাবাকে করেছে মুগ্ধ,বিস্মিত,কখনো কখনো রেখেছে বিনিদ্র। সেই বিমুগ্ধ বিস্ময়ের দিন,বিলোড়িত রাত্রির স্মৃতিকথাই উঠে এসেছে ‘ আরিনার সাথে কথোপকথন ‘ বইয়ে।
| বইয়ের নাম | আরিনার সাথে কথোপকথন |
| লেখক | মোহাম্মদ এজাজ হোসেন |
| প্রকাশনী | অনন্যা |
| আইএসবিএন | 9789849518396 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 88 |
| সংস্করণ | 1st Published, 2021 |
| বিভাগ | জীবনী, স্মৃতিচারণ ও সাক্ষাৎকার |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।