এ বইয়ের শুরু 'তত্ত্ব' হিসেবে অর্থনীতিবিদ্যার প্রতিষ্ঠা পাওয়ার কৌতূহলোদ্দীপক নেপথ্য ইতিহাস দিয়ে । পাশাপাশি বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনীতিবিদ্যার ভবিষ্যৎ আদতে কেমন, তলিয়ে দেখা হয়েছে তা-ও। সদ্য স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক বন্দোবস্তে সমাজতন্ত্রের প্রভাব-প্রেরণা কীভাবে ও কতটুকু ছায়া ফেলে—তা নিয়ে রয়েছে এক নির্মোহ সবিস্তার বিশ্লেষণ।
আলোচনায় এসেছে মানব উন্নয়নের মাপকাঠির নিরিখে বাংলাদেশের উন্নতি আর খামতির কাহিনি, শঙ্কা-সম্ভাবনায় মেশানো একালের আর্থ-সামাজিক হালহকিকতের বয়ান এবং ক্রমবর্ধমান জনসংখ্যাপরিস্থিতির অনিবার্য হিসাব-নিকাশের প্রসঙ্গ । সুষ্ঠু-সচল-সবল ব্যাংকব্যবস্থার পাটাতন গড়ে তুলতে চাইলে ন্যায়-অন্যায়ের বিবেচনা কেন বিশেষভাবে জরুরি, সে আলাপও বাদ পড়েনি।
আছে দুই প্রজন্মের দুই বরেণ্য বাঙালি অর্থনীতিবিদ অমিয় কুমার দাশগুপ্ত ও নুরুল ইসলামের কীর্তির কথা; যা নিছক অতীতাশ্রয়ী জীবনবিবরণ নয়, বরং বর্তমানে দাঁড়িয়ে তাঁদের কাজকে পুনর্বিবেচনার প্রয়াস । বইটি অর্থনীতি ও এর প্রয়োগ নিয়ে ভিন্নতর ভাবনার খোরাক জোগাবে।
| বইয়ের নাম | অর্থনীতির ন্যায় - অন্যায় |
| লেখক | সনৎকুমার সাহা |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 152 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Essays, Research & Statistics: Business & Economics |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।