পেশাজীবন কাটিয়েছেন ইস্পাত ও প্রকৌশল সংস্থার বিভিন্ন কারখানায়। নানা জায়গার বিচিত্র মানুষের সঙ্গে তাঁর পরিচয় ও বন্ধুত্ব ঘটেছে। বর্তমানে নিয়োজিত আছেন চট্টগ্রামে আইন পেশায়। আইন-আদালত তো আরও বিচিত্র জায়গা। তাঁর ঘনিষ্ঠ স্বজনদের অনেকে বাস করেন প্রশান্ত বা আটলান্টিকের ওপারে। সেখানকার জীবন ও অভিজ্ঞতায়ও সমৃদ্ধ নূর মোহাম্মদ। বর্তমান গ্রন্থে এসব অভিজ্ঞতাকে ৫০টি ছোট ছোট গল্পের আকারে উপস্থাপন করেছেন নূর মোহাম্মদ। তবে এগুলি যে বানানো গল্প নয় তা সহজেই বোঝা যায়। এরকম ঘটনা হয়তো আমাদের চারপাশে প্রতিনিয়তই দেখি। কিন্তু তা নিয়ে গভীর দৃষ্টি দিয়ে চিন্তা করি কয়জন। নূর মোহাম্মদ তাঁর চারপাশের ঘটনা নিয়ে ভেবেছেন। তা মনে রেখেছেন এবং সেগুলিকে আকর্ষণীয় করে উপস্থাপন করেছেন। তাতে উঠে এসেছে মধ্যবিত্ত জীবনের নানা প্রান্ত; উন্মোচিত হয়েছে মুখোশের আড়ালে ঢেকে থাকা অনেক কদর্য মুখ; মানবহৃদয়ের নানা আকুতি। তাঁর রচনার আর একটি বৈশিষ্ট্য, অনেক হারিয়ে যাওয়া তথ্যকে তিনি গল্পের বুননের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। উপস্থাপনায় ব্যঙ্গ আর কৌতুক থাকাতে এই বই পড়তে ক্লান্তি আসে না।
| বইয়ের নাম | আসা যাওয়ার পথের ধারে |
| লেখক | নূর মোহাম্মদ |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 191 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Contemporary Stories |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।