কী ব্যাপার? ফগের তো এমন ভুল হবার কথা নয়। তাঁর মতো লোক দিন তারিখ ভুল করলেন,এ যে বিশ্বাসই করা যায় না। আসলে ব্যাপারটা কী খুবই সাধারণ। নিজের অজান্তে ফগ একটু একটু করে চব্বিশ ঘণ্টা সময় এগিয়ে গিয়েছিলেন। লন্ডন থেকে রওনা দিয়ে তিনি সর্বদা পূর্ব দিকে এগোলে একদিন পিছিয়ে পড়তেন! পূর্ব দিকে যাওয়ায় প্রতি ডিগ্রিতে চার মিনিট করে দিন ছোট হচ্ছিল। তাই এভাবে ৩৬০ ডিগ্রিতে মোট ষাট ঘণ্টা ছোট হয়ে গিয়েছিল। ব্যাপারটা আরো সোজাসুজি ব্যাখ্যা করতে গেলে বলতে হয়,তিনি পূর্ব দিকে ক্রমাম্বয়ে এগোতে এগোতে আশিবার সূর্যকে দেখেছিলেন। আর লন্ডনে বসে তাঁর রিফর্ম ক্লাবের বন্ধুরা ঊন আশিবার দেখেছিলেন। আসল গ-গোলটাই এখানে। এতকিছুর পরও দেখা গেল,ভাগ্যলক্ষ্মী ফগের ওপর সুপ্রসন্ন। তিনিই বাজি জিতলেন,জয়মাল্য গলায় পরলেন।
| বইয়ের নাম | আশি দিনে বিশ্বভ্রমণ |
| লেখক | জুল ভার্ন |
| প্রকাশনী | কলি প্রকাশনী |
| আইএসবিএন | 9789849732099 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| সংস্করণ | 1st Publihsed, 2023 |
| বিভাগ | When 12 17 |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।