এই বইয়ের কবিতাগুলো প্রেম ও দ্রোহের, শরীর ও আত্মার, নদী ও রাজপথের মিলিত ভাষা। এখানে আসপাশিয়া কেবল এক প্রেয়সী নয়—সক্রেটিসের পানপাত্র, তিনি রূপান্তরিত ইতিহাসের ছায়া। শ্রাবণমেঘে ভেজা নারী যেমন হয়ে ওঠে নদীর উপাখ্যান, তেমনই খাড়ুবিল বা নয়াগাঙ হয়ে ওঠে সময়ের প্রতীক।
কখনও শব্দ ঢেউ তোলে বুটের পাহাড়ে, কখনও আলফ্রেড নোবেল কাঁদেন উগ্র পৃথিবীর লাল পায়রার নিচে। আবার প্রেম আসে বন্দুকের বিপরীতে ফুল হয়ে, কিংবা মন্দ্বীপের আকাশে উড়ে যাওয়া দুই গাঙচিলের ডানায়।
হেলাল চৌধুরীর কবিতা তাই কেবল উচ্চারণ নয়—এ এক পানপাত্র, যেখান থেকে পাঠক পান করবেন প্রেমের উত্তাপ, নদীর শীতলতা, ইতিহাসের ব্যঙ্গ ও দ্রোহের জ্যোৎস্না। আটের দশক-পরবর্তী বাংলাদেশের কবিতায় পশ্চিমা অনুষঙ্গ, বিশেষ করে গ্রিক মিথের ব্যবহার প্রবল থাকেনি; তাঁর কবিতায় সেই মিথের অনুরণন খানিকটা হলেও নতুন ও স্বতন্ত্র সংযোজন।
—ফজলুররহমান বাবুল
| বইয়ের নাম | আসপাশিয়ার পানপাত্র |
| লেখক | হেলাল চৌধুরী |
| প্রকাশনী | নাগরী |
| আইএসবিএন | 9789842911460 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 72 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।