ইসলাম মানুষের জন্যে মানুষের স্রষ্টা মহান আল্লাহ প্রদত্ত জীবন বিধান ও জীবন পদ্ধতি। ইসলামী জীবন বিধানের মৌলিক দিক দুটি : বিশ্বাস ও কর্ম। অর্থাৎ সুনির্দিষ্ট জীবন দর্শন এবং সেই জীবন দর্শন ভিত্তিক জীবন পদ্ধতি। ইসলামের দৃষ্টিতে মানুষ প্রধানত দুই প্রকার:
১. মুসলিম। অর্থাৎ যারা তাদের স্রষ্টার প্রতি ঈমান এনেছে বা বিশ্বাস স্থাপন করেছে এবং তাঁর বিধান মতো জীবন যাপন করে।
২. অমুসলিম। অর্থাৎ যারা নিজেদের স্রষ্টার প্রতি বিশ্বাস স্থাপন করেনি, কিংবা তাঁর প্রতি বিশ্বাস স্থাপন করলেও তাঁর সর্বশেষ বার্তা বাহককে মেনে নেয়নি এবং তাঁর মাধ্যমে মানুষের জন্যে প্রেরিত জীবন বিধানও গ্রহণ করেনি।