এই গ্রন্থটি অল্প সময়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে এবং ইলমী মহলে সমাদৃত হয়েছে।
আমাদের জন্য আরো পরম সৌভাগ্যের বিষয় হলো, এই গ্রন্থটির উপর আরো অতিরিক্ত তাহকিক-তানকিহ করে প্রকাশিত হচ্ছে। সিলেটের মুহাক্কিক তরুণ আলিম মুফতি আব্দুল কাদির মাসুম হাফি.
আরো কয়েকটি বিষয় ইযাফা করে সমৃদ্ধ করেছেন। যেন সোনায় সোহাগায় পরিণত হলো।
যে-সব বৈশিষ্ট্যে মন্ডিত এই নতুন সংস্করণটি :
* কিতাবের সবচেয়ে বিশুদ্ধ তিনটি নুসখার সামনে রেখে নুসূসের যবত করা হয়েছে।
* অর্ধশতাধিক গুরুত্বপূর্ণ ও চিত্তাকর্ষক তা’লীক (تعليق) সংযোজন করা হয়েছে।
* কিতাবেন প্রারম্ভে আছে উলূমুল কুরআন সংক্রান্ত বিস্তৃত ও সারগর্ভ ভূমিকা।
* কিতাবের শুরতে যুক্ত আছে বিস্তারিতভাবে শাইখ সাবূনী রহ.-এর জীবন-চরিত ও তাঁর লিখিত কিতাবাদসমুহের পরিচিতি।
* শুরতে উলূমুল কুরআন সংক্রান্ত প্রণীত কিতাবাদির সংক্ষিপ্ত পরিচিত সহ একটি তালিকা সন্নিবেশিত করা হয়েছে।
* কিতাবের শেষে যুক্ত হয়েছে