বস্তুত আত তুহফাতুস সানিয়্যা (التحفة السنية) কোন স্বতন্ত্র পুস্তিকা নয়; বরং আরবী ভাষা শিক্ষানবিশ তালিবে ইলম ভাইদের আরবী শব্দমালা ও নাহবী ও সারফী নিয়মাবলী সংক্ষপে হাতের নাগালে পাওয়ার এবং সহজে তা ইয়াদ রাখার জন্য একটি ক্ষুদ্রতম প্রয়াস মাত্র।
ইতিমধ্যে কিতাবটি বিভিন্ন কওমী মাদ্রাসা ও আরবী কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠ্য হিসেবে সুখ্যাতি অর্জন করেছে।
কিতাবটির বৈশিষ্ট্য :
১. الطريق إلى العربية কিতাবের ১-৩ খন্ডের সকল শব্দার্থ ও মাসদারসমূহ। দ্বিতীয় সংস্করণে সকল শব্দের বহুবচনও সংযোজন করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে পাঠ সারসংক্ষেপ ও ব্যবহার পদ্ধতির নমুনাও তুলে ধরা হয়ছে।
২. التمرين الكتابي এর সকল শব্দমালা। বহুবচনসহ।
৩. উদাহরণসহ علم النحو ও علم الصرف এর গুরুত্বর্পূণ আলোচনা সমূহের সারাংশ।
৪. আরবীতে চিঠিপত্র, জীবনবৃত্তান্ত ও দরখাস্ত লেখার নমুনা।
৫. عدد ومعدود এর জটিল নিয়মাবলী সহজে ও সংক্ষেপে উপস্থাপন।
৬. দৈনন্দিন জীবনে অতীব প্রয়োজনীয় বিরল- দুষ্প্রাপ্য কিছু শব্দমালার সংযোজন।
৭. আরবীতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পরিচিতি ও সংক্ষিপ্ত জীবনী লেখার নমুনা।
৮. ঘটনা লেখার সংক্ষিপ্ত নমুনা। (যেমন হযরত সালমান ফারসী রা. ইসলাম গ্রহণের বিস্ময়কর ঘটনার সংক্ষিপ্ত বিবরণ।)
| বইয়ের নাম | আত তুহফাতুস সানিয়্যাহ |
| লেখক | ইয়াসিন আবদুর রউফ |
| প্রকাশনী | তালবিয়া প্রকাশন |
| আইএসবিএন | 9789849686972 |
| ভাষা | Bangla & Arabic |
| পৃষ্ঠা সংখ্যা | 120 |
| সংস্করণ | 2nd Edition, 2024 |
| বিভাগ | আরবী ভাষা শিক্ষা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।