ডেস্ক্রিপশন:
আমাদের আশেপাশের পরিবেশ দিন দিন এমন হয়ে উঠছে যে- চাইলেও সময়ের সাথে কুলিয়ে উঠা যায় না। তারওপর আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে গড়িমসি নামক একটা রোগ। ‘সময়ের সাথে পেরে না উঠা’ আর ‘গড়িমসিতে ডুবে যাওয়া’ এই সমস্যাগুলোর সমাধান প্রায় সবাই-ই খুঁজেন।
.
সমস্যাগুলোর সাথে মোকাবিলা করার জন্য আমাদের জীবনে নিয়মিত কিছু জিনিস মেইন্টেইন করা উচিৎ। যেমন-
জীবনের প্রতিটা পর্যায়ে ডিসিপ্লিন মেনে চলা।
মানসিক চাপগুলোর সহজ সমাধান খুঁজে দ্রুততার সাথে সমাধান করে ফেলা।
নিয়মিত পাঠাভ্যাস রাখা।
মস্তিষ্কের প্রতিটা কোণকে অ্যাক্টিভ রাখা।
প্রতিদিনের কাজগুলো প্রতিদিন শেষ করা।
.
এই বিষয়গুলো মেনে চললে আমাদের জীবনে সুন্দর ধারাক্রম বজায় থাকবে। বিষয়গুলো নিয়ে নিজের জানাশোনাকে বাড়াতে ৫টি বইয়ের প্যাকেজ হতে পারে আপনার জন্য পারফেক্ট সঙ্গী।