এ জীবনের জন্য আমার কী ধরনের প্রস্তুতি ছিল? কী ছিল আমার লেখাপড়া? আমার শিক্ষা লাভ হয়েছিল কয়েক রকম উৎস থেকে। বাড়ি, বিদ্যালয়, ভ্রমণ, খেলাধুলা ইত্যাদি।
এখন কেউ কেউ হয়ত ভাবনে, 'হ্যাঁ, সেসব খুবই ভাল। তবে আপনি (অর্থাৎ আমি) প্রচুর অর্থ আর বিপুল সৌভাগ্য নিয়ে হয়ত শুরুটা ভালই করেছিলেন।
অবশ্য আমার ভাগ্য খুবই ভাল ছিল। কিন্তু ভাগ্য হল তৈরি করার মত জিনিস। কিছুটা হয়ত এমনি আসতে পারে। কিন্তু নিজের জন্য তার অনেকখানি তৈরি করে নিতে হয়।
তবে অবশ্যই আমার কোনো অর্থ সম্পদ ছিল না। তোমার পিতা যদি একজন পাদ্রি হন, তাঁর যদি চৌদ্দটি ছেলেমেয়ে থাকে, আর তুমি যদি হও শেষের দিক থেকে দ্বিতীয়, তখন তোমার চারপাশে টাকা-পয়সা না থাকারই কথা।
আমার পিতার কাছ থেকে শিক্ষার মত বিষয় আমি খুব কমই পেয়েছি। কারণ আমার তিন বছর বয়সের সময় তিনি মারা যান। এটা আমার জন্য ছিল ভয়ানক ক্ষতি। কারণ তিনি ছিলেন অনেক গুণের মানুষ।