بسم الله الرحمن الرحيم نحمده ونصلی علی رسوله الكريم اما بعد؛ من ژین له شو عمله فرأه تئا قال الله تعالى (پ ۲۲ سورة فاطر رکوع ۲) . “(নম্ ও শয়তান কর্তৃক) যাহার কার্যকলাপকে (মরীচিকার মত) মােহনীয় ও আকর্ষণীয় করিয়া দেখানাে হয়; ফলে সে উহাকে সৎ ও সুন্দর কাজ বলিয়া মনে করে।” (পারা ২২,সূরা ফাতির,রুকূ’ ২)। অন্যান্য পাপাচারের পাশাপাশি একে মাজাযী বা অসৎ প্রেম,কুদৃষ্টি ও এতদসংক্রান্ত অন্যান্য কার্যকলাপসমূহ যে গহিত ও জঘন্য কাজ- উক্ত আয়াতে সেদিকেও ইঙ্গিত রহিয়াছে। অথচ,অসৎ প্রেমপূজারী কবি-সাহিত্যিকগণ,তাদের নষ্ট-ভ্রষ্ট অনুসারীগণ ও এক শ্রেণীর সৌন্দর্যের মােহগ্রস্ত ভণ্ড ও মূখ ফকীর-দরবেশ স্রেফ নিজের যৌন লালসা চরিতার্থ করার জন্য এই সকল অপকর্মসমূহকে শুধু জায়েযই নয় বরং সুপ্রিয় ও প্রশংসনীয় বলিয়া প্রচার করে। এমনকি,ইহাদের অনেকে এই হারাম কর্মকে ছাওয়াবের কাজ ও ‘এশকে হাকীকী বা আল্লাহপ্রেমের ওছীলা সাব্যস্ত করিয়া হারাম ও বাতিলের বিষকে মধুর সহিত মিশ্রিত করিয়া স্বীয় মুরীদান,ভক্ত-অনুরক্ত ও শিষ্যদিগকে বিভিন্ন জঘন্য কর্মে,এমনকি যিনা-ব্যভিচারে পর্যন্ত লিপ্ত করিয়াছে। হাকীমুল উম্মত হযরত থানবী (রহ.) ‘তমীযুল এক্ মিনাল্ ফে’ (গর্হিত প্রেম ও প্রকৃত প্রেমের পার্থক্য) নামে একখানা পুস্তিকা প্রণয়ন করিয়াছিলেন। এশকে মাজাযী বা গর্হিত প্রেম যে কী জঘন্য গুনাহ এবং মানবাত্মার জন্য কী যন্ত্রণাদায়ক আযাব’ স্বরূপ,উক্ত পুস্তিকায় তিনি তাহাই বিশদভাবে তুলিয়া ধরিয়াছেন।
| বইয়ের নাম | আত্মার ব্যাধি ও প্রতিকার (আত্মার চিকিৎসা) |
| প্রকাশনী | হাকীমুল উম্মত প্রকাশনী |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 288 |
| সংস্করণ | 1st print, 2008 |
| বিভাগ | Spirituality & Sufism |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।