‘প্রেমের ভুবনে হাঁটতে গিয়ে
হোঁচট খেয়ে পড়ে আমি উঠি বারেবার
তোমাকে আমি পাইনিকো প্রভু,
কুড়িয়ে পেয়েছি পাপিষ্ঠ দেহ আমার’
মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া করি, যার দয়ায় আজ লিখতে পারছি। বইটি রোমান্টিক ও আধ্যাত্মিক দর্শনের উপরে লেখার চেষ্টা করেছি। কবিতার বইগুলো সাধারণত কঠিন ভাষায় রচিত হয়ে থাকে। যার ফলে পাঠকদের বুঝতে কষ্ট হয়। তবে সেদিক থেকে আমার বইটি ভিন্নরূপে লেখা বলতে পারেন। সহজ সরল ভাষায় কঠিন বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আমার জীবনের প্রথম প্রকাশিত ‘আত্মপ্রেমের ইতিকথা’ বইটি আপনাদের হৃদয়ে কতটুকু স্থান করতে পারবে আমি জানি না। আমি আশা করি আগামী দিনে আপনাদের মনমতো বই নিয়ে উপস্থিত হবো। আমার এই বইটির দ্বারা মানবপ্রেমের ইশারা দেয়ার চেষ্টা করেছি। আসলে স্রষ্টা এবং সৃষ্টির প্রেমই মানুষকে স্বর্গরাজ্যে আরোহণ করাতে পারে। প্রিয় পাঠক, আমার এই সামান্য লেখা বইটি পড়ুন এবং অপরকে পড়তে বলুন। পাঠক হৃদয়ে স্থান পেলেই আমি নিজেকে ধন্য মনে করবো।
— মোস্তাফিজুর রহমান