আত্মপরিচয়ের বর্মে হেজিমনি মোকাবেলা — আধিপত্যবাদের বিরুদ্ধে এক বুদ্ধিবৃত্তিক প্রতিরোধের আখ্যান
‘হেজহেমনি’ বা আধিপত্যবাদের ধারণাটি প্রাচীন গ্রিক আমল থেকে শুরু হলেও বর্তমান বিশ্বরাজনীতিতে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় এটি এক প্রকট বাস্তবতা। শক্তিশালী রাষ্ট্রের আধিপত্য বিস্তারের বাসনা এবং দুর্বল রাষ্ট্রের ওপর নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা কীভাবে একটি অঞ্চলের স্থিতিশীলতাকে ব্যাহত করে, তারই এক নির্মোহ বিশ্লেষণ তুলে ধরা হয়েছে ‘আত্মপরিচয়ের বর্মে হেজিমনি মোকাবেলা’ গ্রন্থে।
বইটিতে যেসব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে:
লেখক এখানে কেবল তাত্ত্বিক আলোচনা করেননি, বরং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতাকে সংহত করার একটি পথনকশা দিয়েছেন। এটি কেবল একটি বই নয়, বরং আধিপত্যবাদের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের এক শক্তিশালী রসদ।
রাজনীতি সচেতন পাঠক, গবেষক এবং বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য এই বইটি একটি অপরিহার্য পাঠ। নিজের দেশ ও মাটির সার্বভৌমত্বকে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে অনুধাবন করতে আজই সংগ্রহ করুন এই অনন্য গ্রন্থটি।