আদীব হুজুর হাফিঃ হযরতের “বাইতুল্লাহর মুসাফির” বইটি পড়ার সাথে সাথেই আল্লাহর ঘর জিয়ারতের একটা অন্য রকম অনুভূতি তৈরি হয় যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। যে একবার বাইতুল্লাহের মেহমান হয়েছে সে বারেবারে সেখানের মেহমান হতে চায়।
পবিত্র কাবাঘরের চারপাশে একটা সুবাস ভেসে আসতে থাকে। বাইতুল্লাহের মুসাফিররা দেশে আসার পরেও সেই সুবাসের জন্য সর্বদা স্মৃতিকাতর থাকে। ইশ যদি আবারও সেই সুবাস পেতাম, তবে কিছুটা হলেও প্রশান্তি অনুভব করতাম…
Attar Al Kaaba কস্তুরির উপর বেজ করে তৈরি করা সেমি ন্যাচারাল একটি সুগন্ধি। ভ্যানিলা হানি, মেশক, সিডার উড, চন্দন, ও পাচৌলির সংমিশ্রনে তৈরি এমন এক ব্ল্যান্ড যা লম্বা সময় জুড়ে আপনাকে নিয়ে যাবে সেই কালো গিলাফে মোড়া কাবার স্মৃতির বাগানে।
সম্ভ্রান্ত ও বনেদি আতরপ্রেমীদের কাছে খুব সহজেই জনপ্রিয়তা লাভ করে Attar Al Kaaba এখন সকলের নিকট প্রায় কাঙ্ক্ষিত এক সুগন্ধি যা সকলেই নিজের করে নিতে চায়।