জীবন বয়ে যায় কালের চক্রে। থেমে থাকে না কিছুই। কিন্তু এই পথপরিক্রমায় নিয়ত ভাঙচুরের মধ্য দিয়ে তৈরি হচ্ছে বিচিত্র এক জীবনপালা। সুখ-দুঃখের এই বিচিত্র গল্পগাথা নিয়ত অভিনীত হয় আমাদের আটপৌরে সংসার জীবনে। আয়নাকান্ত- গ্রন্থের গল্পগুলো গল্প হলেও বাস্তবিকভাবেই বইটিতে প্রত্যেকটি গল্প যাপিত জীবনে ঘটে যাওয়া সত্য কিংবা অর্ধসত্য ঘটনার রেশ যেখানে লেখক সুকৌশলে পৌঁছে দিয়েছেন এক একটা সুন্দর ম্যাসেজ যা আমাদের অনেক প্রশ্নের উত্তর হয়ে যায়।