চুপটি করে হাতটি ধরে
বিকেল বেলার স্মৃতি,
স্পর্শে আছো বাবা তুমি
সদৃশ অমৃতি।
বাবা তোমার প্রতি কদম
আমার জ্ঞানের বিকাশ,
ধ্যানে মনে সর্বক্ষণে
করে যাবো প্রকাশ।
ধর্মীয় জ্ঞান সামাজিক জ্ঞান
তোমার কাছেই শিখি,
তুমিই আমার শ্রেষ্ঠ গুরু
দুই নয়নে দেখি।
আশিস করো হাতটি তুলে
তোমার ছেলে যাতে,
দেশের সেবায় ন্যস্ত হয়ে
থাকে সর্ব প্রাতে।