নিজের রুমে পায়চারি করছে মাহতাব। শরীরটা ভালাে নেই তার। শরীরের চেয়ে মনটাই খারাপ বেশি। মনের প্রভাব শরীরের উপর পড়েছে। এ কারণে শরীর অর্ধেকটা কমে গেছে। অজস্র কষ্ট তার বুকে। বাবার শােকে বুকটা কেবল দাউ দাউ করে জ্বলছে। এতদিন মাথার উপর বিশাল বটবৃক্ষ ছিলাে-এখন তার মনে হচ্ছে সেই বটবৃক্ষটা সরে গেছে! অক্টোবর মাস এলে পৃথিবীর সেরা সেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের মন-মেজাজ খারাপ থাকে। নােবেল পুরস্কারের তালিকায় তাঁদের নাম থাকবে কী-থাকবে না এ ভেবে। প্রতি বছর অক্টোবর মাস এলে মাহতাবের মনও খারাপ থাকবে। বড় বড় শিক্ষক-গবেষকদের সঙ্গে কারণটা মিলবে না ঠিকই! তার হৃদয় হাহাকার করবে-৩ অক্টোবর মেয়ের জন্মদিনে বাবার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা মনে করে।
| বইয়ের নাম | বাবাকে মনে পড়ে |
| লেখক | ফারুক আহম্মদ |
| প্রকাশনী | আফসার ব্রাদার্স |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Contemporary Stories |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।