বাগান ও দারিদ্রতা এ শুধু একটি গল্প নয়, বরং আল্লাহর কিতাব থেকে নেওয়া এক আলোকিত শিক্ষা।
এ গল্পে আছে ভাইদের লোভ আর এক নেককার বাবার দানশীলতার কথা। আছে দরিদ্রদের হক আদায় না করলে কী ভয়াবহ পরিণতি নেমে আসে তার বাস্তব চিত্র।
শিশুরা কিশোররা শিখবে-
সম্পদ আল্লাহর দান, এর প্রকৃত মালিক তিনিই।
দান করলে বাড়ে বরকত
বঞ্চিত করলে নেমে আসে শাস্তি।
তাওবা ও অনুশোচনায় আল্লাহ কিভাবে ক্ষমা করে দেন এবং আরও উত্তম প্রতিদান দান করেন।
সহজ ভাষা ও হৃদয়স্পর্শী উপস্থাপনায় সাজানো এই কাহিনি শিশু-কিশোরদের মনে জাগাবে-
দয়া ও দানশীলতা,
কৃতজ্ঞতা ও আল্লাহভীতি,
সুন্দর চরিত্র গঠনের অনুপ্রেরণা।
গল্পের আনন্দে পড়তে পড়তেই তারা শিখে নেয় জীবনের জন্য এক অমূল্য পাঠ