বাঘ যখন বন্ধু’ শিশুদের উপযোগী করে লেখা একটি চমৎকার গল্পের বই।
নানা স্বাদের মোট ষোলটি গল্প দিয়ে সাজানো হয়েছে বইটি। সত্য এবং কাল্পনিক বিভিন্ন গল্প স্থান পেয়েছে তাতে। সাহাবায়ে কেরামের গল্প, রাজা-বাদশার গল্প, পশু-পাখির গল্পসহ আছে বাস্তবধর্মী আরও কিছু গল্প।
বইটির ভাষা সহজ এবং সাবলীল। গল্পগুলোও আকর্ষণীয়। শিশু-কিশোর পাঠকেরা তুমুল আনন্দ নিয়ে বইটি পড়বে এ-ই আমাদের বিশ্বাস।
পড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার নানা উপকরণও পাবে তারা। মানুষের উপকার করলে কী পুরস্কার মেলে, আর ক্ষতি করলে তার সাজা কী হয়, অহংকারের ফল কেমন হয়, সৎ মানুষের সঙ্গে যে আল্লাহর রহমত থাকে ইত্যাদি নানা শিক্ষা ছড়িয়ে আছে বইয়ের পাতায় পাতায়।
আমরা আশাবাদী বইটি পড়ে শিশু-কিশোরদের শেখার ঝুলি সমৃদ্ধ হবে।