ঘুমে এবং বাস্তবতার জাগরণে ডুবসাঁতার ও ভেসে ভেসে ফিরে যাচ্ছি অর্ধশতকেরও বেশি সময় আগে। কোনো দিন হারিয়ে যায়নি যে সব সত্য। যত্নে রাখা ছিল বইয়ের ফাঁকে ময়ূরের এক টুকরো পেখমের মতো। ছায়া আঙুলের নৈঃশব্দ্যে বইটি খুলছি আর ক্ষরণে শিশির ঝরছে। বইটির মলাট নেই। শুরু ও শেষ অংশও হারিয়ে গেছে। মাঝখান থেকে শুরু আবার হঠাৎই শেষ। যেমন করে বাবার লাইব্রেরি থেকে হারিয়ে গেছে হাসান হাফিজুর রহমান সম্পাদিত স্বাধীনতার ১৫ খণ্ডের শুরু ও শেষ। আমরা অনেকেই এবং আমি এই হৃদয়বিদীর্ণ সময়ের যাত্রী। হৃদয় দিয়ে ব্যবচ্ছেদকৃত সময়কে নিঃশঙ্ক-নির্মোহ ভঙ্গিতে খুঁটিয়ে দেখার চেষ্টাও করেছি। বারবার হোঁচট খেয়েছি, বোঝাপড়া করেছি বালিকার স্মৃতিকে অবিকৃত রাখতে গিয়ে।
এসব অক্ষমতা মলাটের ভেতরে রেখে ডুবসাগরে পাওয়া কিছু সাধারণ কথাই লেখা আছে এই বইয়ে।
আমরা অনেকেই এবং আমি এই হৃদয়বিদীর্ণ সময়ের যাত্রী। হৃদয় দিয়ে ব্যবচ্ছেদকৃত সময়কে নিঃশঙ্ক-নির্মোহ ভঙ্গিতে খুঁটিয়ে দেখার চেষ্টাও করেছি। বারবার হোঁচট খেয়েছি, বোঝাপড়া করেছি বালিকার স্মৃতিকে অবিকৃত রাখতে গিয়ে।