ভূমিকা
‘বানানো কথা সাজানো গল্প’ আমার ছোটোগল্পের প্রথম সংকলন- এটি আমার নয়টি গল্পের একটি ছোটো কিন্তু অনুভবসমৃদ্ধ যাত্রা।
এর আগেও বিভিন্ন ধারার লেখা আমার কয়েকটি বই পাঠকের হাতে পৌঁছেছে। প্রতিটি বই-ই ছিল সমাজ ও ব্যক্তিজীবনের অভিজ্ঞতা থেকে উঠে আসা আমার ভাবনার প্রকাশ। সেই ধারাবাহিকতায় এবার পাঠকের সামনে আমার এই ছোটো প্রয়াস।
এই গল্পগুলো কেবল বানানো কথার কল্পনা বিলাস নয়; এগুলো জীবনের খুব কাছের কথা, আমাদের নিত্যদিনের প্রতিচ্ছবি। কোথাও আছে মিষ্টি প্রেমের নীরব স্পশ- যেখানে ভালোবাসা উচ্চারণ করার প্রয়োজন হয় না। কোথাও আছে গভীর ভরসার ছোঁয়- যা তলিয়ে যাওয়া মানুষকে সামনে এগিয়ে যেতে সাহস দেয়। আবার কিছু গল্পে উঠে এসেছে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার স্বপ্ন।
এই সংকলনের প্রতিটি গল্প পাঠককে ভাবতে শেখাবে, অনুভব করতে শেখাবে এবং কখনো কখনো নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে নিতে সাহায্য করবে-এই বিশ্বাস থেকেই লেখার চেষ্টা।
পাঠকের ভালোবাসা ও মনোযোগই একজন লেখকের সবচেয়ে বড়ো প্রাপ্তি। সেই আশাতেই এই বইটি আপনাদের হাতে তুলে দিলাম।
-লেখক