এত ভঙ্গ বঙ্গ দেশ তবু রঙ্গে ভরা’-এই। মপ্রবাদপ্রতিম উক্তিটি বহু ব্যবহারে জীর্ণ। কিন্তু এর সারবত্তা এবং সত্যতা আজও এতটুকু কমেনি। বাংলা নামে এই দেশ ও বাঙালি নামে। এর অধিবাসীদের প্রবহমান জীবনে রঙ ও রঙ্গের সমাহার বিপুল। এই দুটি মিলিয়ে সৃষ্টি হয়েছে। বঙ্গবৈচিত্র্য। সেই বৈচিত্র্য থেকে কয়েকটি স্বল্পালােচিত প্রসঙ্গকে বেছে নিয়ে স্বাদু আলােচনা করেছেন এই গ্রন্থের লেখক। বাংলা মুদ্রণের সূচনা, প্রেরণা ও নবজাগরণে তার ভূমিকাকে লেখক খুঁজেছেন উনিশ শতকের প্রেক্ষাপটে। ইতিহাসের কালাধার থেকে এই গ্রন্থে। উঠে এসেছে ভিন্ন ধর্ম থেকে হিন্দু ধর্ম গ্রহণ। করবার ব্যবস্থাপক ‘পতিতােদ্ধার সভা’র কাহিনী, পার্লামেন্টারি দলিল থেকে সংগৃহীত সতীদাহ। নিবারক আইন সম্বন্ধে রামমােহনের প্রকৃত। অভিমত, সিপাহি বিদ্রোহে বাঙালির মন কীভাবে চঞ্চল হয়ে উঠেছিল তার প্রমাণপত্র, ইংরেজ আমলে বিলাতি সংস্কৃতি ও শিল্পবিপ্লবের অবদান বাঙালিকে কতদূর উদভ্রান্ত করে তুলেছিল তার সরস ইতিবৃত্ত। এছাড়াও আছে রাজনৈতিক নেতাদের হাতে কীভাবে বিপ্লবের সঞ্জীবনী মন্ত্র ‘বন্দে মাতরম’-এর অপমৃত্যু ঘটল তার করুণকাহিনী, বাংলা উপন্যাসের সূচনার কথা, বাংলায় শেকসপিয়র চর্চা, বাংলায় প্রথম নীলকর ইত্যাদি প্রসঙ্গের ইতিহাসঋদ্ধ ও বুদ্ধিদীপ্ত আলােচনা, সব মিলিয়ে এই গ্রন্থ বাংলা প্রবন্ধগ্রন্থের প্রবাহে এক বিশিষ্ট সংযােজন।
| বইয়ের নাম | বঙ্গ-প্রসঙ্গ |
| লেখক | চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় |
| ভাষা | বাংলা |
| বিভাগ | ইতিহাস ও ঐতিহ্য |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।