প্রচলিত ধর্মগুলোর বাইরে গিয়ে এবং উদার মানবতাকে সঙ্গী করে যে জীবনদর্শন,তাই ধারণ করে বাংলার লৌকিক ধর্মগুলো। এগুলোকে অনেকে আবার বলেন ‘উপাসক সম্প্রদায়’। বাউল,ন্যাড়া,দরবেশ,সাঁই,আউল,সাধ্বিনী পন্থী,সহজিয়া,খুশিবিশ্বাসী,রাধাশ্যামী,রামসাধনায়া,জগবন্ধু-ভজনীয়া,দাদুপন্থী,রুইদাসী,হজরতি,মীরাবাঈ,কর্তাভজা,সাহেবধনী,বলরামী- এসব লোকধর্মে দেখা যায় হিন্দু এবং ইসলাম ধর্মের মিশ্র বৈশিষ্ট্যযুক্ত। আর এজন্য দুই ধর্মের লোকদেরই ভিড় দেখা যায় ধর্মগুলোতে। এঁরা অধিকাংশই অন্ত্যজ শ্রেণীর। এসব ধর্মাবলম্বীরা পৃথিবীর যাবতীয় কুটিলতা-জটিলতা থেকে বেরিয়ে একটি সহজ ধর্মাচরণে যুক্ত। যেখানে ধর্মগুলো বৈচিত্র্যপূর্ণ,মানবিক দৃষ্টিভঙ্গিতে ভরপুর,ব্রাত্যজনদের এক ধরনের জাতভেদহীন সমন্বয়। এই বিষয়েরই একটি প্রয়োজনীয় বই বাঙালির লৌকিক ধর্ম।
| বইয়ের নাম | বাঙালির লৌকিক ধর্ম |
| লেখক | মফিজুর রহমান রুননু |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| আইএসবিএন | 9847012002254 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 168 |
| সংস্করণ | 2nd Printed, 2013 |
| বিভাগ | Smaj, Sbhjta O Sngskriti Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।