একটি জাতির উন্নতি ও সমৃদ্ধির নিয়ামক হলো তার আত্মপরিচয়। নিজকে না জানলে নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানা যায় না। নিজের শক্তি ও দুর্বলতা বিষয়ে অবহিত না থাকলে ঐ সব দুর্বলতা অতিক্রম করা এবং ঐ সব শক্তির যথাযথ ব্যবহার করা সম্ভব হয় না। তাই আত্মপরিচয় জানতে বাংলাজানার বিকল্প নেই। সাধারণ মানুষ দেশের নাগরিক হিসেবে সচেতন থাকলে আত্মপরিচয়ে উদ্বুদ্ধ হয়। আত্মপরিচয় জানা শুধু যে সচেতনতার পরিচায়ক তা নয়, তা একদিকে অধিকার অন্যদিকে অত্যাবশ্যক। নিজেকে জানার জন্য তাই সময়, ক্ষমতা, অর্থ ও শ্রম ব্যয় করা অপরিহার্য। মানুষ সময়কলে চলে এবং সমাজকল মানে এই দুই কলের ব্যস্ততায় ও চাপে আত্মবোধ, আত্মপরিচয়, আত্মনির্মাণ, আত্মসংগঠন, আত্মগর্ব অনুধাবনের সময় থাকে না। কিন্তু সেসবের জন্য সময় দেয়া প্রয়োজন। আজ বাঙালি জাতিধারা-রক্তধারায় পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ছয় ভাগ, মোটেও কম নয়। ১০০০ বৎসর বাংলা সাহিত্যের বয়স। রাষ্ট্রীয় সার্বভৌমত্বের বয়স মাত্র ৪৫ বৎসর। ইতিমধ্যে আমরা পৃথিবীর বুকে জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি। জ্ঞানবিজ্ঞান, ব্যবসা-বাণিজ্য-উৎপাদন, খেলাধুলা ইত্যাদি বিভিন্ন দিকে উন্নতি সোপানে পা রেখেছি। সামনে আমাদের বিশাল সম্ভাবনা; কারণ আমাদের আছে একুশে ফেব্রুয়ারি, ষোলই ডিসেম্বর, বঙ্গোপসাগর,