রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথে দক্ষিণ এশিয়া ও বহির্বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক যেমন বিদ্যমান তেমনি দক্ষিণ এশিংয়া ও বহির্বিশ্বের অপরাপর রাষ্ট্রের বিশ্বজনীতির ডামাডোল থেকে দূরে থাকতে পারে না। বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও বর্হিবিশ্বের রাজনীতি নিয়ে একটি রাজনৈতিক চালচিত্র এই বই। এখানে যুক্ত হয়েছে একুশ শতকের বিশ্ব রাজনীতি,সমস্যা ও সম্ভাবনা,উপসাগরীয় যুদ্ধ,পোল্যান্ডের গণতন্ত্র,বিপরীত স্রোতে লেনিন,মধ্য এশিয়ায় ইসলামী পুনর্জাগরণ ও রাজনীতি,আফগানিস্তানের যুদ্ধের পর গৃহযুদ্ধ,পরিবর্তিত বিশ্বে পরিবর্তিত জাতিসংঘ,মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া নীতির নতুন বৈশিষ্ট্য,দক্ষিণ এশিয়ার উপজাতি সমস্যা ও সার্ক-এর ভবিষ্যত,বিপরীত স্রোতে কলম্বাস ইত্যাদি বিষয়সমূহ। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং বাংলাদেশ ও বহির্বিশ্বের দুই দশকের রাজনীতির এক মূল্যায়ন বিধৃত হয়েছে এই প্রবন্ধসংকলনে। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এবং রাজনীতিবিষয়ে আগ্রহী পাঠকের জন্য বইটির একটি স্বতন্ত্র গুরুত্ব রয়েছে।