অ্যান্থনী মাসকারেনহাস (১৯২৮-’৮৬) জন্মসূত্রে ভারতীয় গোয়ানিজ খ্রিস্টান, বসবাস সূত্রে পাকিস্তানি। করাচিতে সাংবাদিকতা পেশায় ১৯৪৭ সনে ‘রয়টার’-এ যোগ দেন। পাকিস্তান সংবাদ সংস্থা, এপিপি এবং নিউইয়র্ক টাইমস, টাইম/লাইফ সাপ্তাহিকীর ১৯৪৯-’৫৪ পর্যন্ত সংবাদদাতা ছিলেন। করাচিসহ ‘দি মর্নিং নিউজ’ এর চীফ রিপোর্টার, পরে সহ-সম্পাদক পদে ১৯৬১ সন থেকে ১৯৭১ সনের মে মাস পর্যন্ত কর্মরত ছিলেন। একাত্তরের এপ্রিল মাসে ঢাকা সফরকালে গণহত্যার তথ্যাদি সংগ্রহ করেন এবং বিলেতে পালিয়ে গিয়ে ‘সানডে টাইমস’ (১৩ জুন ’৭১) পত্রিকায় গণহত্যার তথ্যাদি প্রকাশ করে বিশ্ব বিবেককে জাগ্রত করতে অগ্রণী ভূমিকা পালন করেন। তাছাড়া উপমহাদেশের রাজনৈতিক ঘটনাবলি অন্তরঙ্গ আলোকে প্রত্যক্ষ করে সাংবাদিকের স্বভাবসুলভ ভঙ্গিতে তা বর্ণনা করেন। ‘দ্য রেইপ অব বাংলাদেশ’ এবং ‘বাংলাদেশ : রক্তাক্ত ইতিহাস’ গ্রন্থ দুটি সেই আলোকেই বিচার্য। ১৯৮৬ সালের ৬ ডিসেম্বর অ্যান্থনী মাসকারেনহাস হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
| বইয়ের নাম | বাংলাদেশ : রক্তাক্ত ইতিহাস |
| প্রকাশনী | মুক্তচিন্তা |
| আইএসবিএন | 9789848073513 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 208 |
| সংস্করণ | 1st Published, 2023 |
| বিভাগ | মুক্তিযুদ্ধের ইতিহাস: মুক্তিযুদ্ধের নানা ঘটনা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।