বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া – অনার্স চতুর্থ বর্ষ (পেপারব্যাক)
বিশ্বের রাজনৈতিক ইতিহাসে সব সময়েই রাষ্ট্রের উৎপত্তি এবং এর ক্রমবিকাশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্ব ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে, প্রায় প্রতিটি সময়েই বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন রষ্ট্রের উদ্ভব ঘটেছে এবং অনেক সময়ে অনেক রাষ্ট্রের তিরোধান লক্ষ করা গেছে। আর এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে উগ্র জাতীয়তাবাদী ধ্যানধারণা, ক্ষমতা এবং সম্পদ লিপ্সা এবং সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতা। বিশ্ব ইতিহাসের বিভিন্ন সময়ে সংগ্রাম প্রচেষ্টা অথবা আপস মীমাংসার মাধ্যমে অনেক সময় অনেক নতুন রাষ্ট্রের উদ্ভব ঘটেছে। নতুন রাষ্ট্রসমূহ এক সময় (Colony) বা উপনিবেশ নামে পরিচিত ছিল। বিশ্ব রাজনীতির প্রকৃতি এবং এর বিভিন্ন ঘটনা প্রবাহের জের ধরে বিভিন্ন সময়ে অনেক নতুন রাষ্ট্রের উদ্ভব হয়েছে। নতুন রাষ্ট্রের উদ্ভবের এই ধারণাটি অত্যন্ত সুপ্রাচীন এবং প্রাকৃতিক।