ত্রয়োদশ শতাব্দির প্রথম দিকে ১২০৪ খ্রিস্টাব্দে বখতিয়ার খলজীর নদীয়া' বিজয়ের মাধ্যমে বাংলাদেশে মুসলিম শাসনের সূচনা হয়। সপ্তম শতাব্দিতে আরবের বুকে ইসলামের আবির্ভাব ঘটে। ৬১০ খ্রিস্টাব্দে মহানবী (সঃ) নবুয়ত প্রাপ্ত হন। নবুয়ত প্রাপ্তির পর তিনি প্রকাশ্যে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন। এরপর মক্কার কুরাইশদের অসম্ভব অত্যাচার ও নির্যাতনের ফলে তিনি ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। হিজরতের পর ৬২৪ খ্রিস্টাব্দে "মদিনা সনদের” মাধ্যমে সেখানে সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। ফলে আর মক্কায় ও মদিনার মধ্যে ইসলাম সীমাবদ্ধ থাকেনি।