বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামের অন্যতম জগতপুর গ্রামখানি ছবির মতোই বলে লেখকের নিকট প্রতিভাত। নড়াইল জেলার অন্তর্গত এটি সমীক্ষার জন্য নির্বাচনের আরো অনেক কারণই ছিল। স্বাধীনতার অব্যবহিত পরে বাংলাদেশের একটি গ্রামের দারিদ্রের মাত্রা, এর কার্যকারণ ও প্রতিক্রিয়া অনুধাবনের চেষ্টা করা হয়েছে এ সমীক্ষায়। এক বৎসরেরও বেশিকাল ধরে পরিচালিত নিবিড়ভাবে গ্রামটির দরিদ্র মানুষের জীবনযাত্রা, শ্রম, উৎপাদন, বন্টন এবং সামাজিক মূল্যবোধ, বিশ্বাস, সংস্কৃতি, রাজনীতি, সরকারি সেবা, অবকাঠামো ইত্যাদি সার্বিক বিষয় অত্যন্ত বিশ্লেষণাত্মক পদ্ধতিতে তুলে আনা হয়েছে এ গবেষণায়।