১৯৭২ সালে প্রথম প্রকাশিত নাট্য ত্রৈমাসিক থিয়েটার বাংলাদেশের নব নাট্যচর্চার বিশ্বস্ত সহযোগী। গত ৪৫ বছর থিয়েটার পত্রিকায় প্রকাশিত হয়েছে দুই শতাধিক নাটক ও অগণন প্রবন্ধ-নিবন্ধ। থিয়েটার-এ প্রকাশিত নিবন্ধগুলো থেকে নির্বাচিত কয়েকটির সংকলন বর্তমান গ্রন্থ। এ নিবন্ধগুলোর মধ্য দিয়ে পাঠক বাংলাদেশের সার্বিক নাট্যচর্চার একটা ধারণা লাভ করতে পারবেন।